উত্তরদিনাজপুর

চাকুলিয়ায় অনুষ্ঠিত তৃনমূলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলন বিজেপি কে তুলোধোনা মন্ত্রী শুভেন্দু অধিকারী-র

শুক্রবার উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের পঞ্চায়েতী রাজ বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় চাকুলিয়ার সিড়শি মাদ্রাসা ময়দানে। উপস্থিত ছিলেন জেলা পর্যবেক্ষক ও রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী,পর্যটন মন্ত্রী গৌতম দেব,বিধায়ক হামিদুল রহমান,কানাইয়ালাল আগরয়ালা,মনোদেব সিনহা,অমল আচার্য, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানি সহ জেলার তৃনমূল কংগ্রেসের নেতৃত্বাধীন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি,জেলা পরিষদ বিরোধী শূন্য করার লক্ষ্যে এই পঞ্চায়েতী রাজ জেলা বুথ ভিত্তিক কর্মী সম্মেলন।এদিন পরিবহন মন্ত্রী ও জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী দাবী করেন রাজ্যে সিপিএম নেই, কংগ্রেস নিশ্চিহ্ন, কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরির নাম না করেই বলেন,সকালে সিপিএম, রাতে বিজেপীর সাথে বৈঠক করে। চাকুলিয়ার বিধায়ক নিজের এলাকাতে কোনো কাজ করতে পারেন নি। তাই বিজেপীর মতন আরেকটা ধর্মের রাজনীতি করে। কিন্তু লোক এখন বুঝে গেছেন যে ধর্মের রাজনীতি চলবে না। চাকুলিয়ার বিধায়ক এলাকার কোনো উন্নয়ন করেন নি। তাই এলাকার উন্নয়নের জন্য চাকুলিয়ার বিধায়ককে এখন থেকেই উৎখাত করতে হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/n1cTrea4m_A